ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে বসতভিটা

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৬:৫৪
ad003
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে উপজেলার নালমুখ - কাচুয়ার এলাকার বেশ কয়েকটি পরিবার। জানা গেছে, গত দু তিনদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলায় খোয়াই নদীর পানি ২২০ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নদনদীর পানি বাড়ায় বিলীনের পথে খোয়াই নদীর ব্রীজ ও নদীর তীরবর্তী মানুষের বসতভিটা। ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার।  এদিকে, খোয়াই নদীর তীরবর্তী এলাকা উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারের পাশে রবিদাস পাড়া ও ৩ নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার গৌরাঙ্গ শুক্লবৈদ্যের বাড়িটি খোয়াই নদীতে বিলীন হওয়ার পথে। এমনও অবস্থায় খোয়াই নদীর তীরবর্তী মানুষেরা আশঙ্কায় রয়েছেন। 

রবিদাস পাড়া ও গৌরাঙ্গ শুক্লবৈদ্যের বাড়িসহ নদীর তীরবর্তী বেশ কয়েকটি পরিবারও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে খোয়াই নদীতে বিলীন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।  

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলা ও নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের চেষ্টা করবো। আপাতত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT