ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেয়াল টপকে পালিয়েও রক্ষা হয়নি, জেল সুপারের তৎপরতায় দুই ঘণ্টায় ফের জেলহাজতে

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৮:১৯
ad003
খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা, সমন্বিত অভিযান এবং কারারক্ষীদের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামিকে আইনের আওতায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে পুরুষ ওয়ার্ডে অবস্থানকালে কৌশলে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে পৌঁছে যায় ইমন মাঝি। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায় সে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

ঘটনার পরপরই খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক টিম মাঠে নামে। সম্ভাব্য বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। পুনরায় গ্রেপ্তারের পর হাজতিকে কারাগারে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT