ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ১০:০১
ad003
জাতীয় প্রেস ক্লাবে আজ শুক্রবার (১০ জুলাই) থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সাথে ক্লাবের এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা  থাইল্যান্ডে পাইয়াথাই-২ হসপিটালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা  সুবিধা পাবেন। 

হসপিটালের পক্ষে  মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ চুক্তিতে স্বাক্ষর করেন। 

ঢাকায় হসপিটালটির প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ার-এর সহযোগিতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইয়াথাই হসপিটালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বে থাকা  সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির আহবায়ক একেএম মোহসিন।
 
জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা,  ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন,শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT