ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে "মেনেজমেন্ট অফ হিমোরয়েড" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৯:২৬
ad003
নোয়াখালীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ  (ড্যাব) এর উদ্যোগে পাইলস রোগ নিয়ে "আপডেট মেনেজমেন্ট অফ হিমোরয়েড" শীর্ষক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের গ্রীণ হলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ সাইফুল ইসলাম।

কিনোট স্পিকার ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন। তিনি অর্শ (পাইলস/হেমোরয়েড) রোগ নির্ণয়সহ বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া মলদ্বার দিয়ে রক্তপাতের অন্যান্য কারণ ব্যাখ্যা করেন। তিনি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দেশে বিদেশে নিয়মীত প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন এবং তরুণ চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।

সেমিনারে গেস্ট স্পিকার  ছিলেন  নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এফসিপিএস সার্জারি শেষ পর্বের প্রশিক্ষণার্থী ডাঃ শবমেরাজ এথী।

বিশেষ অতিথি ছিলেন ওজিএসবি নোয়াখালী শাখার সভাপতি গাইনি বিশেষজ্ঞ ডাঃ মাসুম আক্তার, ড্যাব, নোয়াখালীর সাধারণ সম্পাদক  সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন তালুকদার, সহকারী অধ্যাপক ( শিশু ) ডাঃ সোহেল সারওয়ার এবং ড্যাব, নোয়াখালীর ট্রেজারার ডাঃ আরাফাত রহমান।

সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসবে উপস্থিত ছিলেন সার্জন্স এসোসিয়েশন অব নোয়াখালীর সভাপতি অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, নোয়াখালী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডাঃ করিমুল হুদা সিরাজী, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুল আলম মজুমদার ও সার্জন্স এসোসিয়েশন অব নোয়াখালীর সেক্রেটারি ডাঃ মোঃ কামরুজ্জামান।

ডাঃ তুহিন সারওয়ারের সঞ্চালনায় সেমিনারে নোয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালীর সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং এফসিপিএস সার্জারি শেষ পর্বের প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন। 

প্রশ্নোত্তর পর্বে নোয়াখালীতে কর্মরত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠে। 

ডেফলন এর সৌজন্যে একাডেমিক পার্টনার হিসেবে সেমিনারটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে সার্ভিয়ার বাংলাদেশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT