ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরা চেকপোস্টে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২ ভারতীয় নাগরিক

author
সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৯:৫২
ad003
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্টে অভিযান চালিয়ে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি করে এসব ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক সমরেশ দাস ও সহযোগী রাম মন্ডলকে আটক করা হয়। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর WB 59 B9919।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত ডায়মন্ডের নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT