ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

author
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ১১:২৩
ad003
রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ( ০৯/০৭/২৬ ) বিকালে বাঘা থানা পুলিশের সহযোগিতায় গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে আটক ২ ব্যক্তির প্রত্যেককে এক লক্ষ করে মোট ২০০০০০/- (দুই লক্ষ টাকা)  অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতরা হলো -নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্ৰামের অনিলের ছেলে কৃষ্ণ ও একই উপজেলার দুড়দুড়িয়া গ্ৰামের আবুলের ছেলে আরিফুল। 
আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি জানান,বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT