ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া থানা মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি হিলালী

author
কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ দুপুর ২:৫৪
ad003
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে এমপি হিলালী বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র। কেন্দুয়া থানা মসজিদের নতুন ভবন নির্মাণের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন এবং এর সঙ্গে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  মজনু খন্দকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (হৃদয়)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন ভবন নির্মাণের উদ্যোগকে ধর্মীয় মূল্যবোধ, আধুনিক অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা। ভবন নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে মসজিদটিকে দ্বীনের খেদমতের বরকতময় কেন্দ্র হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT