ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় ৪১ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

author
কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ দুপুর ২:৫৮
ad003
নড়াইলের কালিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিকৃত অনুদান উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪১ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

এ সময়  কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিউর রহমান,  সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ  উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের এই অনুদান অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। এ ধরনের সহায়তা উপকারভোগীদের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুদান পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT