টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শুক্রবার ১০ জুলাই ২০২৬ ইংরেজি সকাল থেকে তিনি হোয়াইক্যং ইউনিয়নের পানিবন্দী এলাকা, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ওয়াব্রাংয়ে আশ্রয়ন প্রকল্পে থাকা ও অন্যান্য এলাকার পানিবন্দী এলাকা, সাবরাং ইউনিয়নের সাবরাং ও শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দূর্ভোগের কথা শুনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিশেষে ক্ষতিগ্রস্থদের পাশে সবসময় থাকার আশ্বাস প্রদান করেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ শফিউল হাবিব ভুইয়া, টেকনাফ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল, সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমূখ।
এ সময় হোয়াইক্যং ইউনিয়নে ৮০ টি পরিবার, হ্নীলা ইউনিয়নে ২০০ টি পরিবার ও সাবরাং ইউনিয়নের সাবরাং ও শাহপরীর দ্বীপের ২০০ টি ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি শাহপরীর দ্বীপের মাঝের পাড়ায় জোরপূর্বক দেওয়াল দেওয়ার কারণে পানিবন্দী থাকা শতাধিক পরিবারকে দ্রুত পানি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন ইউএনও।