কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে আহসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সে কাজিবাড়ি গ্রামের এরশাদ আলীর ছেলে। শুক্রবার (১০ জুলাই) ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মুঠোফোনে জানান, উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ি গ্রামের আহসান(১০) তার বন্ধুদের সাথে শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।