ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় সারজিস আলমকে নিয়ে জয়ের পোস্টে

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৬
শাহরিয়ার নাজিম জয় ও সারজিস আলম শাহরিয়ার নাজিম জয় ও সারজিস আলম
ad003
নানা ইস্যুতে অকপটে নিজের মতামত প্রকাশ করে থাকেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।  এবার আলোচনায় এলেন পঞ্চগড় ও সারজিস আলমকে নিয়ে করা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জয় এর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয়, সে সরাসরি সারজিস আলম হয়ে যায়। এই মন্তব্যকে অনেকেই হাস্যরস হিসেবে নিয়েছেন। পোস্টের নিচে নানারকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন। 

আবার কেউ বলেছেন, ঠিকই বলেছেন। তবে সমালোচনার সুরও শোনা গেছে কারও কারও মন্তব্যে। কেউ প্রশ্ন তুলেছেন, প্রশংসা করলেন না বদনাম? এদিকে জয়ের এই পোস্টকে ঘিরে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT