ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক ক্যাম্পাসে হাস্যোজ্জ্বল সেলফি প্রধানমন্ত্রীর

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৬:০৫
ad003
ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। সেই সঙ্গে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পৌঁছান তিনি।

এরপর বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন তিনি।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমান। সেই সঙ্গে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT