ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ সংগ্রামের পর এসএসএলটি-এর আইনি স্বীকৃতি অর্জন

author
​আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৬:১২
ad003
পেশাগত মর্যাদা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় নিয়ে সাভারের সিআরপিতে (CRP) অনুষ্ঠিত হয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদের নিবন্ধন কর্মসূচি। এখন থেকে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) তে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা গ্রাজুয়েশন শেষে নিবন্ধিত হয়ে দিবেন চিকিৎসা সেবা। 

শুক্রবার জাতীয় পেশাজীবী সংগঠন ‘সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস’ (এসএসএলটি)-এর বার্ষিক সাধারণ সভায়, দেশের প্রায় দুই শতাধিক গ্রাজুয়েট ল্যাংগুয়েজ থেরাপিস্টদের  নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন।

​সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে (বিআরসি) স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়া। বক্তারা একে পেশার ইতিহাসে একটি ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে অভিহিত করেন।

নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ সংগ্রামের পর সংগঠনটি আজ আইনি স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে এবং জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। এই সাফল্য কোনো একক অর্জন নয়, বরং সব সদস্যের ঐক্য, অটল আস্থা ও নিরলস প্রচেষ্টার ফসল।

​অনুষ্ঠানে সাংগঠনিক ও আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে, এসএসএলটি প্রতিষ্ঠার শুরু থেকেই নৈতিক অবস্থানে অবিচল থাকায় এটি চিকিৎসার সেবার মান রক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে ভূমিকা রাখবে বলে বক্তারা জানান।

এসময় নীতিমালা ও গঠনতন্ত্রের প্রতি দায়বদ্ধ থেকে মানব সেবায় পেশাগত মানোন্নয়নে একসাথে কাজ করতে আহ্বান করেন নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএসএলটি-এর সভাপতি ফিদা আল শামস। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা এবং কোষাধ্যক্ষ রাজু আহমেদ সজীব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মো. সাজ্জাদ হোসেন।

​বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সিনিয়র ও জুনিয়র স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে এই কার্যক্রম সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT