ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে রেমা কালেঙ্গা কর্দমাক্ত রাস্তায় জনদুর্ভোগ

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৬:৩০
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা  একমাত্র রাস্তা কর্দমাক্ত হওয়ায় প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। এ যেন দেখার কেউ নেই! এই কর্দমাক্ত রাস্তা নিয়ে বেশ কয়েকবার এলাকাবাসী মানববন্ধনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের এ বিষয়ে নজরে আনার জন্য দরখাস্ত দেয়ার পরও কারও নজরে আসেনি এই রাস্তাটি এমন অভিযোগ এলাকার ভুক্তভোগী মানুষের। 

জানা গেছে, উপজেলার দারাগাও, হাতিমারা চা বাগান ও রেমা কালেঙ্গা বনাঞ্চলের যোগাযোগের একমাত্র রাস্তাসহ প্রায় শতাধিক গ্রামাঞ্চল ও চা বাগানের  রাস্তা না হওয়ায় জনগনের দুর্ভোগ চরমে পৌছেছে। এ রাস্তা কিছু অংশ কাজ করা হলেও পুরোপুরি কাজ শেষ না হওয়ায়  সামান্য বৃষ্টিতে এলাকায় যাতায়াত ব্যাপক কষ্টসাধ্য হয়েছে সবার । তবে এ বিষয়টি নিয়ে দ্রুত রাস্তা সংস্কার করণে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী। 

কালেঙ্গা এলাকার  বাসিন্দা মোঃ হাসান আলীসহ কয়েকজন অটো বাইক চালকরা জানান, রাস্তা সংস্কার না হওয়া, কর্দমাক্ত অবস্থায়  যাত্রী নিয়ে এই রাস্তায় চলাচলে আমাদের ও যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে। শুধু মাঝে মধ্যে অটো উলটে যায়। বিভিন্ন গর্ত পার হতে গেলে ঝাকী লাগায় যাত্রীরা বিরক্ত হয়ে যায়। চা স্টলে এলাকার কয়েকজন জানান, এই রাস্তা সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত কোন না কোন দুর্ঘটনা ঘটছে। মানুষের ভোগান্তির কোন শেষ নাই। রেমা বাগানের জুবায়ের মিয়া বলেন, জায়গায় গর্ত, তারউপর কর্দমাক্ত।  কোন মানুষ ভালভাবে চলাচল করতে পারে না। এ ছাড়াও কোন জরুরী অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যাওয়া যায় না । ৫ মিনিটের

রাস্তা প্রায় ৩০/৪০ মিনিট লাগে। কালেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে যাওয়া আসা আমাদের প্রতিদিন কষ্ট হয়। বিভিন্ন জায়গায় গর্ত এবং কর্দমাক্ত, আমরা বিদ্যালয়ের যাওয়ার সময় আমাদের কাপড়ে কাদা লাগে। এবিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি কর্দমাক্ত শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  অবগত করে এ রাস্তার কাজ শুরু করার চেষ্টা করবো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT