ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক, দ্রুত বিচার আদালতে কারাদণ্ড

author
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৫
ad003
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। পরে আজ শনিবার সামারি ট্রায়াল কোর্টে (দ্রুত বিচার আদালত) তাদের যথাক্রমে ২ বছর ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কর্চাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) এর বসতবাড়ি থেকে তাকে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই সময় তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটক দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকের আলী মণ্ডলকে ২ বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদক নির্মূলে জীবননগর থানা-পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT