ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মান উন্নয়নে কোনো নিয়মবহির্ভূত কাজ বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

author
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:০৫
ad003
শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা ধরনের কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের নিয়মবহির্ভূত বা এজেন্ডা বহির্ভূত কাজ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আজ শনিবার (১১ জুলাই )সকালে সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় অবস্থিত ‘গণ বিশ্ববিদ্যালয়’ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, "আমরা সরেজমিনে গণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছি এবং এখানকার শিক্ষার মান কেমন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে সরকারের অনেকগুলো এজেন্ডা রয়েছে, যা বাস্তবায়নে কাজ চলছে।"

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে যেসব শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ রয়েছে, তাদের বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই যথারীতি সময়ের মধ্যে তাদের পরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT