ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

author
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৭
ad003
হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া আমেনা (৮) নামে এক ইতালি প্রবাসী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরশিয়া আমেনা তার পরিবারের সাথে পূর্ব রুহিতনশী গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। 

 শুক্রবার রাত ৯টার দিকে সে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতভর বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

পরদিন শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের জলাশয়ে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT