ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পৌরসভার ২০০ পরিবারকে চাল বিতরণ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ দুপুর ১:০৬
ad003
টেকনাফে কয়েকদিন টানা অতিবৃষ্টি হওয়ার কারণে পানিবন্দী হয়ে পড়া পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে বলে জানা গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস.এম অনীক চৌধুরীর দিক-নির্দেশনায় জরুরী অগ্রাধিকার ভিত্তিতে বেশী ক্ষতিগ্রস্ত ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শনিবার ১১ জুলাই সকাল ১০টায় ১০ কেজি করে এ ভিজিএফ চাল বিতরণ শুরু হয়।

বিতরণকালীন উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সৈয়দ হোসেন, প্রধান সহকারী মোঃ ওসমানুল কবির, কর আদায়কারী রবিউল ইসলাম, অফিস সহায়ক দুলাল কুমার দে প্রমূখ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস.এম অনীক চৌধুরী বলেন, সরকারের সহযোগিতায় টেকনাফ পৌরসভায় অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্য ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তালিকা সংগ্রহ সাপেক্ষে চাল বিতরণ করা হবে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT