পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান উপস্থিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সভায় অংশগ্রহণের জন্য তাঁদের ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মনজুরুল কাদির, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।