ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে সুতা কাঁটার মেশিনে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

author
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ৭:১৪
ad003
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতা কাঁটার মোটর চালিত মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন ঐ গ্রামের হাসান আলীর স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ধুমড়া কান্দা গ্রামের মাখনের মেয়ে।

নিহত মারজানার স্বামী বাড়ির স্বজনরা জানায়, প্রতিদিনের মতো সকাল থেকে মারজানা সুতা কাঁটার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন। এক পর্যায়ে গলায় থাকা ওড়না সুতা কাঁটার মেশিনের সঙ্গে লেগে প্যাঁচে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, খবর পেয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারজানার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সুতা কাঁটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনছুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা না হত্যা ময়না তদন্তের পর জানা যাবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT