ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় এক যুগ পর দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা কিবরিয়া

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ৮:২১
ad003
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা কিবরিয়া সুহেল। রোববার বেলা ১১ টায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতা-কর্মী - বন্ধু শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মোটর সাইকেল শোভাযাত্রা করে তিনি মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে নিজ বাড়িতে যান। 

জানা যায়, কিবরিয়া সুহেল গঙ্গানগর মোঃ শাজাহান মাস্টােরের ছেলে। তিনি আখাউড়া প্রবাসী বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।  

উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে গোলাম কিবরিয়া (সোহেল) বলেন, ‍‍`আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুমন খান, তাজুল ইসলাম, যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, লুৎফুর রহমান, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম, শামীম খাদেম, ছাত্রদল নেতা মায়েদুল ইসলাম প্রমুখ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT