ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কোন দল, জানাল অপটা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ১০:২৩
ad003
বিশ্বকাপে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে কঠিন বাধা। সেই বাধাটি হলো ইংল্যান্ড। এটি টপকাতে পারলেই ফাইনালে দেখা মিলবে আর্জেন্টিনার। কিন্তু পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে নেই।

সুপার কম্পিউটার অপটা সেমিফাইনালে থ্রি লায়ন্স ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড। আর্জেন্টিনা নির্ধারিত সময়ে জিতেছে একবার, আর ১৯৯৮ সালের ম্যাচে টাইব্রেকারে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

অপটার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সেমিফাইনালে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। অন্যদিকে ইংল্যান্ডের সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, যা তাদের সামান্য এগিয়ে রাখছে।

অন্য সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ফ্রান্সকে ফেবারিট হিসেবে দেখছে অপটা। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ। শুধু ফাইনাল নয়, শিরোপা জয়ের দৌড়েও এগিয়ে রয়েছে ফ্রান্স। 

অপটার পূর্বাভাস অনুযায়ী, এবারের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ফরাসিদের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ, যা সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সর্বোচ্চ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT