বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, সাবেক মন্ত্রী, খ্যাতিমান আইনজীবী ও জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ছিলেন সততা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের এক অকুতোভয় সৈনিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার আদায় আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন।