ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ১৪পিস ইয়াবা সহ এক যুবক আটক

author
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ১০:৪২
ad003
নেত্রকোনার মদনে ১৪ পিস ইয়াবা সহ রহমত আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার কদমতলী বাজার থেকে তাকে আটক করা হয়। 

রহমত আলী মদন সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের গ্রামের মৃত আবু সান মিয়ার ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রহমত আলী মদন দক্ষিণ পাড়া গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদক কারবার করে আসছেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কদমতলী বাজারে পেছন থেকে ১৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে। রোববার পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই দিন দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

মদন থানার পরিদর্শক তদন্ত অসীম কুমার সরকার জনান মাদকের বিশেষ অভিযানে কদমতলী বাজার থেকে রহমত আলী নামে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT