ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও পাচ শিশুর মৃত্যু

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ২:৪৫
সংগৃহীত সংগৃহীত
ad003
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। আর মারা যাওয়াদের মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। এ সময় ৮৭৯ শিশুর শরীরে নতুর করে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া, ৯০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। 
 
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT