ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা নিহত ১

author
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ১১:৩৬
ad003
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারুফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় লাবিব (১৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার নোয়ালি বাজার সংলগ্ন এলাকায়।

আজ শনিবার (১১ জুলাই) আনুমানিক রাত নয়টার সময় নোয়ালি বাজার পার হওয়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে। নিহত মারুফ জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব জামাল হোসেনের ছেলে। উভয়ই উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেলে তারা বাঁকড়ার দিকে যাওয়ার সময় এক সেনাসদস্যকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়লে। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত লাবিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT