ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

author
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ সকাল ১১:৫০
ad003
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে লালু মিয়া (২৩) নামে যুবক নিখোঁজ হয়েছেন। 

আাজ রোববার  (১২ জুলাই ) দিবাগত রাত উপজেলার  কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া এলাকায় এ ঘটনা ঘটে। লালু মিয়া ওই এলাকার মাহালমের ছেলে। কাজলার ইউনিয়নের চেয়্যারম্যান ও মেম্বার সূত্রে জানা গেছে, গত দিবাগত রাতে মাছ ধরতে দলিকা বিলে যায় তিন জন। মাছ ধরা শেষে নৌকায় ঘুমাতে ঘুমাতে মানিকদার পার হয়ে আসে দেখে তিনজনের মধ্যে থেকে লালু মিয়া নাই। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। 

কাজলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,লালু মিয়ার বাবার সাথে কথা বলে জানতে পেরেছি সে এরকম মাঝেমধ্যই হারিয়ে যায়। সে ছোট বেলা থেকেই  হারিয়ে যায় আবার চলেও আসে। এ বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ নাই। 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আছাদুজ্জাম বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি কেউ। এখন পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। তাকে খোঁজার সকল ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT