ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ব‍্যাংক কর্মকর্তা সুলতান আহমেদ আর নেই

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৯
ad003
সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা,গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারন সম্পাদক সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সুলতান আহমেদ শনিবার রাত ৮টা ১০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর । তিনি  দীর্ঘদিন যাবত কিডনিজনিত সমস্যায়সহ নানা জটিলতায়  ভুগছিলেন । তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । রবিবার বাদ জোহর গফরগাঁও পৌর এলাকার টাউন হল জামে মসজিদে ১ম ও বাদ আসর উপজেলার নিগুযারী ইউনিয়নের চাকুয়া  গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় ।

সুলতান আহম্মেদ মার্জিত আচরণ, উদার মানসিকতায়  সংস্কৃতি অঙ্গন ও  সহকর্মীদের কাছে  দক্ষ, আন্তরিক ও সদালাপী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে এসেছে ।সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT