ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন এর মৃত্যুতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের গভীর শোক

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪১
ad003
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

আজ এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ছিলেন এদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সততা, আইনের শাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তিনি আজীবন অকুতোভয় সৈনিক হিসেবে লড়ে গেছেন। সুদীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনা ছিল অনন্য। তাঁর এই মহাপ্রয়াণে দেশ একজন দেশপ্রেমিক, নীতিবান ও দূরদর্শী অভিভাবককে হারালো, যা অপূরণীয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসীবের জন্য প্রার্থনা করা হয়। একই সাথে শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের নেতা-কর্মীদের এই গভীর শোক সহ্য করার ধৈর্য দানের জন্য দোয়া করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT