ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধার করলো বাঘা থানা পুলিশ

author
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ১:৩১
ad003
রাজশাহীর বাঘায় চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই  একটি ট্রাক উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। পাবনা জেলার ভাঙুরা থানার করতকান্দি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে গেছে।

বাঘা থানা সূত্রে জানা যায়, গত ০৯/০৭/২০২৬ তারিখ বিকালে বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের জনৈক অসিত সাহার দোকানের সামনে ট্রাকটি পার্কিং করে রাখেন চালক। পরদিন ১০/০৭/২০২৬ তারিখ সকাল ৭টায় এসে ট্রাকটি না পেয়ে মালিক জগদীশ সাহা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় মামলা রুজু করা হয় (মামলা নং- ৯, তারিখ: ১০/০৭/২০২৬, ধারা: ৩৭৯/৩৪ দণ্ডবিধি । মামলার তদন্তের দায়িত্ব পান থানার চৌকস সাব-ইন্সপেক্টর  বজলুর রশিদ।

দায়িত্ব পাওয়ার পর এসআই বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার বাদী ও স্থানীয়দের সাথে কথা বলেন। এরপর নারায়ণপুর বাজারসহ বিভিন্ন ফিলিং স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। চারঘাট ও বানেশ্বর মোড়ের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে তিনি চোরাই ট্রাকের গতিপথ শনাক্ত করেন।

একইসাথে তিনি গোপনে গুপ্তচর নিয়োগ ও আসামির ব্যবহৃত মোবাইল নম্বরের কললিস্ট যাচাই করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ট্রাকের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে পার্শ্ববর্তী পাবনা জেলার ভাঙুরা থানা করতকান্দি গ্ৰাম এলাকায় অভিযান চালান।  স্থানীয় থানা পুলিশের সহায়তায় শনিবার (১১/০৭/২০২৬ তারিখ)  দুপুরে সেখান থেকে ট্রাকটি উদ্ধার করে মামলায় জব্দ করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চুরির সাথে জড়িত মূল আসামি ট্রাক রেখে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্রাক উদ্ধারের পর মালিকের পক্ষ  থেকে পুলিশকে বারবার ধন্যবাদ জানানোয় বাঘা থানা পুলিশের মনোবল আরও বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও পুলিশের প্রতি আস্থা বেড়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সেরাজুল হক বলেন, "অপরাধী যত কৌশলই করুক না কেন, অপরাধের সময় সে কিছু না কিছু চিহ্ন রেখে যায়। জনগণের সহযোগিতা ও পুলিশের পেশাদারিত্বের কারণেই আমরা দ্রুত ট্রাকটি উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে জব্দ তালিকা মোতাবেক কাগজ পত্র যাচাই বাছাই করে মালিকের নিকট হস্তান্তর করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT