ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'কে ১০১ শয্যায় উন্নীতকরন

author
পূ্র্বধলা, নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ বিকেল ৪:০২
ad003
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে হাসপাতালটির শয্যাসংখ্যা, জনবল ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ১০১ শয্যায় উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের নতুন পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অনুমোদন থাকলেও প্রতিদিনই দ্বিগুণের চেয়ে বেশি রোগী ভর্তি থাকেন। ফলে রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে নানা সংকটে পড়তে হয়।

 পূ্র্বধলা উপজেলা বি এন পির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান বলেন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো হাস পাতাল উন্নীতকরণ সিধান্ত ।পূর্বধলা  হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে রোগী ভর্তি সক্ষমতা বাড়বে, চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি পাবে এবং উপজেলা পর্যায়ে বিশেষায়িত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে। এতে পূর্বধলাসহ আশপাশের এলাকার হাজারো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT