লালপুরের মোহরকয়া থেকে ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
জানা যায়,রোববার ( ১২ জুলাই) সন্ধ্যা পরে লালপুরের মোহরকয়া পিয়াদাপাড়া মোড় থেকে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হাঁসবাড়িয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম ( ৪০) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান সোমবার ( ১৩ জুলাই) আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।