ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা নদী বন্দর ও আশুলিয়া নৌপথ পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যার

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৭:৩৫
ad003
ঢাকা নদী বন্দর ও আশুলিয়া নৌপথ পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটি ‘র চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখল-দূষণ প্রতিরোধ, নৌপথ উন্নয়ন, নদী সংরক্ষণ, ওয়াটার বাস সার্ভিস সম্প্রসারণ ও যাত্রীসেবা বৃদ্ধিতে একাধিক নির্দেশনা দিয়েছেন। 

গত শনিবার (১১ জুলাই) ঢাকা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন টার্মিনাল ভবন এবং ফতুল্লা লঞ্চঘাট থেকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত নৌপথে পরিদর্শন করেন তিনি।পানগাঁও কন্টেইনার টার্মিনাল এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিতব্য পানগাঁও কার্গো টার্মিনাল, শ্যামপুর কার্গো টার্মিনাল, শ্যামপুর ডকইয়ার্ড, বন্দরের অন্যান্য স্থাপনাদিসহ তুরাগ ও বুড়িগঙ্গা নদীর উভয় পাড়ে নির্মিত ওয়াকওয়ে প্রকল্পের ওয়াকওয়ে ও সীমানা পিলার স্থাপনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। ঢাকার চারপাশের নৌপথ পরিদর্শনকালীন শুভাঢ্যা খাল, বাদামতলী ওয়াটার বাস সার্ভিসসহ আশুলিয়া নৌপথে বিভিন্ন ঘাট/পয়েন্টের লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন:

১. নদীর দখল ও দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ উচ্ছেদ অভিযান পরিচালনা।
২. নদীতে বর্জ্যের উৎসমুখ গুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের নোটিশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 
৩. নৌযানের বর্জ্য নদীতে না ফেলে নৌযানের ডাস্টবিনে রাখা এবং সেখান থেকে পন্টুনের ডাস্টবিনসহ সিটি কর্পোরেশনের ডাস্টবিনে চূড়ান্তভাবে ফেলার নির্দেশনা দেন। 
৪. গাবতলী ল্যান্ডিং স্টেশনে যাওয়ার কাঁচা রাস্তা মেরামত তথা পাকা করা।
৫. যানজট এড়াতে গাবতলী হতে সদরঘাট টার্মিনাল পর্যন্ত বেসরকারী উদ্যোগে যাত্রীবাহী লঞ্চ সার্ভিস চালু করা।

এছাড়া প্রধানমন্ত্রীর ঐকান্তিক স্বপ্ন বাস্তবায়নে ঢাকার চারপাশের নৌ চলাচল বৃদ্ধি তথা ঢাকা শহরের যানজট নিরসনে বিআইডব্লিউটিসি/ বেসরকারী মালিকানাধীন বিভিন্ন সার্ভিসের সম্ভ্যবতা যাচাইয়ের নির্দেশনা ও প্রদান করেন।

পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন- সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার; পরিচালক, বন্দর ও পরিবহন মোঃ সাইফুল ইসলাম; পরিচালক, নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ মোঃ আলমগীর কবীর; পরিচালক, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ ক্যাপ্টেন মোঃ শাহজাহান; প্রকল্প পরিচালক আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির এবং ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার প্রমুখ।

এর আগে, ঢাকা নদী বন্দরের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে বিনিময় সভায় মিলিত হন তিনি। ।উপস্থিত সকলের প্রতি নৌযাত্রী সেবা বৃদ্ধিকল্পে নতুন নতুন উদ্ধাবনী ধারণা ও প্রস্তাব পেশ করার নির্দেশনা দেন।









সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT