ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর ছুরির আঘাতে স্ত্রীর মৃত্যু

author
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৭:৪৫
ad003
গাজীপুরের শ্রীপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন স্বামী। 

সোমবার সকালের দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে,রোববার রাত ১০টায় উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি  এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাছিমা খাতুন(৩৫)নেত্রকোনো জেলার পুর্বধলা গ্রামের মো: সাইদুল ইসলামের স্ত্রী। এই দম্পত্তির  এক ছেলে ও  এক মেয়ে আছে।  স্বামী-স্ত্রী মিলে গড়গড়িয়া মাস্টারবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন তারা। আঘাতে আহত অবস্থায় নাসিমাকে দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মাদকাসক্ত হয়েছে এবং বেতনের টাকার হিসাব নিকেশ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে স্বামী সাইদুল ইসলাম স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষপর্যন্ত বাঁচানো  যায়নি। আঘাত করার কিছুক্ষণ পর্যন্ত স্বামী ঘটনাস্থলে থাকলেও শারীরিক অবস্থা খারাপ দেখার সঙ্গে সঙ্গে তিনি গা ঢাকা দেন।

এ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, 'গত রাতে ওই নারীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। আমরা পুলিশকে অবগত করেছি।'

এ ঘটনায় নিহত নাছিমার ভাই মো. মাসুম মিয়া বাদি হয়ে সোমবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। 

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) সঞ্জয় সাহা বলেন, নিজেদের মধ্যে কলহের জেরে ধারালো অস্ত্রদিয়ে স্ত্রীকে আঘাত করেন স্বামী। এতে এক পর্যায়ে স্ত্রী মারা যায়। আঘাত করার পর থেকে স্বামী পালিয়ে যায়।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,' লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়  নিহতের বড়ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। জড়িত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভযান চলমান।'

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT