ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে বিজয়নগরে কর্মহীন শ্রমিক, বাড়ছে দুর্ভোগ

author
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৮:০০
ad003
সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরসহ আশপাশের এলাকায় দিনমজুর, নির্মাণশ্রমিক ও পরিবহনশ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টির কারণে অনেক নির্মাণকাজ ও খোলা আকাশের নিচের শ্রম বন্ধ থাকায় দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকরা কাজ পাচ্ছেন না। একই সঙ্গে সড়কে পানি জমে জলবদ্ধতার  এবং যানজটের কারণে পরিবহনশ্রমিকদেরও ভোগান্তি বেড়েছে অতিরিক্ত, বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়কের সরাইল থেকে বিজয়নগর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় হাজারো যাত্রী ও পরিবহনশ্রমিক দুর্ভোগে পড়েছেন। 

 উপজেলায় জুড়েই টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিতে নির্মাণকাজ, ইটভাটা ও অন্যান্য দৈনিক মজুরির কাজ বন্ধ থাকায় শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অনেক শ্রমিক জানান, কাজ না থাকায় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে। এদিকে সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় পরিবহনশ্রমিকদের দুর্ভোগও বেড়েছে। 

এলাকায় স্থানীয়দের দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসন রাস্তা ঘাট ঠিক করে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হোক।

দিনমজুরী মো: কালাম মিয়া (৫৭)যায়যায়দিন প্রতিনিধিকে বলেন,টানা বৃষ্টির জন্য আমাদের মতো অসহায় গরীবরা খুব বিপাকে পোহাতে হচ্ছে প্রতিদিন ভারী বৃষ্টিতে নির্মাণকাজ, ইটভাটা ও অন্যান্য দৈনিক মজুরির কাজ বন্ধ থাকায় শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে। 

অটোরিকশা চালক বিল্লাল হোসেন (৪৮) জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় ঘিরেই  সড়কে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে মারাত্মক ভাবে, এ কারণে গাড়ি নিয়ে বের হওয়া যায় না বিধায় আমাদের মতো চালকদের প্রতিনিয়ত ভোগান্তি বেড়েই চলছে কিভাবে সংসার চালিয়ে জীবন বাঁচাবো সেই টেনশনে আছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT