ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের সিএমসি সভা অনুষ্ঠিত

author
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৮:২০
ad003
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব ইশমাম, সাংবাদিক হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

সভায় প্রকল্পের কার্যক্রম আরও বেগবান করা এবং কিশোর-কিশোরীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT