ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

author
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৯:৪১
ad003
টাঙ্গাইলের ধনবাড়ীতে লিমা আকতার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকের কুল গ্রামে। নিহতের বাবার নাম সুরুজ আলী। সে ধনবাড়ি সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় নিচ্ছিল। 

নিহতের পরিবারের অভিযোগ, ধনবাড়ি পৌর শহরের বন্দে টাকুরিয়া গ্রামের এক ছেলে মুঠো ফোনে কল করে  তাকে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। সারা দিন ঘুরাঘুরি করে মেয়েটির ভগ্নিপতির বাড়িতে সন্ধ্যায় রেখে যায়। রাতে তার বড় বোনের সাথে থেকে সকালে খাওয়া দাওয়া করে। 

পরে ভগ্নিপতির বাড়ির এক ঘরে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধনবাড়ি থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, মেয়েটির ভগ্নিপতির বাড়ির একটি ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি আইনীগত প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রেম ঘটিত বিষয়টি নিহতের পরিবার তাকে জানায়নি বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT