ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি মোটরসাইকেল সহ ৭টি দোকান পুড়ে ছাই

author
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৮
ad003
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা তীরবর্তী বাঁচামারা বাজারের বিবিসি কলেজ মার্কেটে ভয়াবহ  অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের সার্ভিস সেন্টারে ৮ টি মোটরসাইকেল সহ ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি।

রবিবার  ১২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজার বিবিসি কলেজ মার্কেটে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ভয়াবহ অগ্নিকাণ্ডে  ঠান্ডা মেকারের মোটরসাইকেল গ্যারেজে ৮ টি মোটরসাইকেল হাওয়ার মেশিন, গ্যাস জ্বালাই মেশিন, মামুন  রাজের এনজিও অফিস,  লাল চাঁদের হোটেল, মাজেদের হোটেল, বাবুল ডাক্তারের হোটেল,সানু মিয়ার চানাচুরের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 স্থানীয় জনসাধারন জানান,রাত সাড়ে ১১ টায়  অতি বৃষ্টির সময় হঠাৎ আগুনের লেলিহান দেখা যায়। পরে আশ পাশের লোকজন জড়ো হয়ে আগুন নিভাতে   বালতি  পানি  ও ঐ সময়  আল্লাহর রহমতের   প্রবল বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং  নিভে যায়। আগুনের সুত্রপাত বিদ্যৃতের শট সাকিট থেকে হতে পারে বলে ধারনা করা হয় ।

আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল গ্যারেজের মালিক  ঠান্ডু মিয়া জানান,আমার গ্যারেজে সার্ভিসিংয়ের  জন্য বিভিন্ন   কাস্টমারের ৮ টি  মোটরসাইকেল,হাওয়ার মেশিন, জ্বালাই দেয়ার গ্যাস ওয়েল্ডিং  মেশিন সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই   হয়ে যায়। 

এনজিও মালিক মোহাম্মদ মামুন মিয়া জানান, বিভিন্ন গ্রাহকের সঞ্চয়ের টাকা  ও এনজিও  টাকা পয়সা, আসবাবপত্র  সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, অগ্নিকান্ডের কথা শুনে বাচামারা বাজারে  পুলিশ ফোর্স  পাঠানো হয়েছিল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT