ঝিনাইদহের মহেশপুরে পৌরসভার ড্রেন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে|
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রী রামসহ কয়েকজন শ্রমিক| কাজ চলাকালে আকস্মিক শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশের একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে|
এ সময় অসাবধানতাবশত দোকানটিতে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন| পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন|