ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় সাজাপ্রাপ্ত ৫ আসামিসহ ৬ জন গ্রেফতার

author
শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ১১:৩১
ad003
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

আজ সোমবার ( ১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাঁচ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। এক জন ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার।

গ্রেফতারা হলেন- দুরজয় গাজী ,কুরমান মোল্ল্য,কদর আলী,আনছার আলী, ওলিয়ার রহমান, আব্দুল্লাহ ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপোর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT