ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় সড়কের উপরে ময়লা ফেলার সময় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক। এসময় ময়লা ফেলা ওই ব্যক্তিকে শাস্তিস্বরূপ নিজ খরচে ময়লার স্তুুপ সরানোর নির্দেশ দেন তিনি।
সোমবার (১৩ জুলাই) সড়কে ময়লা ফেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করতে বের হন ইউএনও। ঘুরাঘুরির এক পর্যায়ে সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে কদমতলী গোলচত্বর এলাকায় হাতেনাতে ওই ব্যক্তিকে ধরা হয়। এসময় বয়স বিবেচনা করে জেল জরিমানা না করে স্তুপকৃত ময়লা সড়ক থেকে নিজ ব্যয়ে সরানোর জন্যে নির্দেশনা দেয়া হয়।
ইউএনও বলেন, আমারা নজরদারী বাড়িয়েছি। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রামপুলিশ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা এ নজরদারী অব্যাহত রাখবে। কেরানীগঞ্জকে ক্লিন কেরানীগঞ্জ ও গ্রিন কেরানীগঞ্জে রুপান্তর করতে বৃহৎ এই উদ্যোগ সফল করতে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে সকলের প্রতি আহবান জানান প্রশাসনের ওই কর্মকর্তা।