সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো, নতুন ও তরুণ কবি সাহিত্যিকদের প্রতিভা বিকাশের সহযোগিতা করার পাশাপাশি সমাজে নৈতিকতা, দেশ প্রেম, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে কুমিল্লা কবি পরিষদের বরুড়া উপজেলা শাখার ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ) বিকালে বরুড়া পৌরসভার ডক্টরস কমিউনিটি হসপিটালের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে বরুড়া উপজেলা কবি পরিষদের উপদেষ্টা ও সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটির প্রস্তাব করা হয় ।
১১ (জুলাই) কুমিল্লা কবি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান এর স্বাক্ষরে বরুড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয় ।
সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল হক ( শিক্ষক -ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং আবৃত্তিকার, কবি, উপস্থাপক ও কণ্ঠশিল্পী ), সাধারণ সম্পাদক মোরশেদা চৌধুরী এ্যানি ( শিক্ষক, কবি ,গীতিকার ও কনটেন্ট ক্রিয়েটর) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা ( কবি ও সাহিত্যিক )।
এছাড়াও নবনির্বাচিত কমিটিতে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম , সহ-সভাপতি অনুপ সাহা , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, মুহাম্মদ জামাল হোসেন শাহজী , পারভীন ইসলাম , সহ-সাংগঠনিক সম্পাদক আলীশ আলমগীর, ইসরাত মুনতাহা, অর্পিতা , প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মীর , সহ-প্রচার সম্পাদক মোঃ ইকরামুল হক, মোঃ শরিফ উদ্দিন, শাহরিয়ার শাহীন, মোঃ আবুল কালাম আজাদী, খলিলুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক , সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন খান , সাংস্কৃতিক সম্পাদক আহমেদ নূর , সহ-সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার দে ও মনিকা সরকার , আবৃত্তি সম্পাদক মৌসুমী পারভি, ফারহানা আক্তার, মীর মরিয়ম আক্তার, জেসমিন আক্তার, স্বর্ণা দে, আফরোজা হক, আইরিন আক্তার ।
নির্বাহী সদস্য- মেহেদী হাসান সবুজ, সবুজ হোসেন, রুমন, আর এম ওসমান গনি , রহমত উল্লাহ জীবন তরী, জান্নাতুল নওশীন ভুঁইয়া, নুসাইবা হক ।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কবি , সাহিত্যিক , সাংবাদিক, সমাজসেবক ও ডক্টরস কমিউনিটি হসপিটালের পরিচালক মোঃ ইলিয়াস আহমদ , উপদেষ্টা হিসেবে আরও দায়িত্ব পালন করবেন ভলেন্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়ার সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া , ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ মজুমদার , বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, মুগুজি মাস্টার সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফোরকান হোসেন মজুমদার, লেখক গবেষক ও আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী, কবি খাদিজা আক্তার , কবি ও সাহিত্যিক মোহাম্মদ মিজানুর রহমান পোদ্দার ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কুমিল্লা কবি পরিষদের বরুড়া উপজেলা শাখারক আরও শক্তিশালী, সৃজনশীল ও আদর্শবান সাহিত্য সংগঠন হিসেন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন । পাশাপাশি নেতৃবৃন্দ বলেন - সভা, সেমিনার, সাহিত্য আড্ডা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করব। সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিটি আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল, আকর্ষণীয় ও সফল করে তোলাই হবে আমাদের অঙ্গীকার।