বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৬ কেজি গাঁজাসহ পিরোজপুর জেলার জুসখোসা এলাকার ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিওধারা বাজার এলাকার তুহিন হাওলাদারকে (১৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।