বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্ট হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিক্রমজিৎ মহারত্নকে আহবায়ক ও১২ নং সুজাতপুর ইউনিয়নের প্রবীর চক্রবর্তী লিটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
একই সাথে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করার জন্য নতুন আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সবকটি ইউনিয়ন কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে।