রাজধানীতে পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১১ জুলাই) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে শামসুজ্জুহা এস্টেট এর বাড়ির উঠানের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামবলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে বাংলামোটর এলাকার পরিত্যক্ত বাড়িটি থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ৯৯৯–এ ফোন করেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
এলাকাবাসীর বরাতে জানা যায় , বাড়িটিতে শামসুজ্জুহার আত্মীয় পরিচয়দানকারী সাইফুল আলম নামে একজন ব্যক্তি বসবাস করেন। সাইফুল আলম অনেক দিন ধরে অনৈতিক কাজের সাথে জড়িত। এই বাসায় নানা সময়ে মেয়েদের আনাগোনা দেখা যায়। সাইফুল আলমের ছোটভাই নিজে মাদকাসক্ত। কিছুদিন আগেও রিহ্যাবে ছিল। সাইফুল মার্কেটে এবং বাড়িতে মদ,জুয়া, নারী নিয়ে ফুর্তি করে বেড়ায়। মাদক দ্রব্য সেবনের জন্য আড্ডা বসায়। এদের মাদক ব্যবসার অত্যচারে এলাকাবাসী অতিষ্ট। কিছুদিন আগে ও মাদক ও নারী নিয়ে এই মার্কেটে মারামারি হয়। এর আগেও এই বাসার আশেপাশে খুনের মতো ঘটনা ঘটেছিল।