ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

author
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৩
ad003
নেত্রকোনার মদন উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামিমের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কর্মকর্তা অন্ত কাপুর বিপুলের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জুলাই যোদ্ধা ইমরান হোসেন এবং শেখ মেহেদী হাসান পরশ প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, মদন একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে জোর দিতে হবে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও বাল্যবিয়ে বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT