ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুর বাজারে এলজিইডির সড়ক নির্মাণকাজ পরিদর্শন

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সকাল ১০:০৪
ad003
নাটোরের লালপুর বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ সরেজমিনে কাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণাধীন সড়কের মান ও পরিমাপ যাচাই করেন। এসময় তিনি নিজেই মাপ নির্ণয় করে কাজের গুণগত মান নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সাবান আলীসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে ইউএনও বরকত উল্লাহ বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, চলমান উন্নয়নকাজের মান রক্ষায় সবার দায়িত্ব রয়েছে। তিনি ব্যবসায়ীদের সার্বক্ষণিক কাজ তদারকি করার আহ্বান জানান এবং কোথাও কোনো ত্রুটি বা অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে বলেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সঠিক তদারকির মাধ্যমে কাজ সম্পন্ন হলে বাজারের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনদুর্ভোগ কমবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT