ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাচারকালে ৬৪ বিজিবি’র হাতে মদ বিয়ারসহ আরোহী আটক

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
ad003
টেকনাফের শীলখালী চেকপোস্টে ৬৪ বিজিবি’র হাতে দেশী, বিদেশী মদ ও বিয়ার পাচারকালে  প্রাইভেটকারের আরোহী আটক করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পুরান পল্লান পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ইয়াছিন এর ছেলে মোঃ রেদওয়ান সাদেক (১৭) ।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান আজ আনুমানিক ৬.৫৫ টায় কক্সবাজার হতে টেকনাফের উদ্দেশ্য ছেড়ে আসা একটি প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে প্রাইভেটকারের দ্বিতীয় আসনধারী মোঃ রেদওয়ান সাদেক (১৭), পিতা-মোঃ ইয়াছিন, গ্রাম-পুরান পল্লান পাড়া, ডাকঘর ও থানা-টেকনাফ এবং জেলা-কক্সবাজারকে সন্দেহ মনে হলে বিজিবি সদস্য তার নিকট থাকা ব্যাগের ভিতরে ০৭ বোতল বিদেশী মদ এবং ০৩ ক্যান বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লেখিত মদ ও বিয়ার কক্সবাজার হতে সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উক্ত ব্যক্তিকে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদক সহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT