ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ বিকেল ৫:৪৪
ad003
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ করেছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন  এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, আর্থিক চিত্র তুলে ধরেন প্রধান অর্থ কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে পরিচালক মতিউর রহমান, পরিচালক এ এস এম মাঈনউদ্দিন মোনেম, পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক মামুনুর রশীদ এফসিএস, পরিচালক বিলকিস নাহার, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ মাসুদ হোসেন, এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিষ্টার রেদওয়ান হোসেন ও পরিচালক মাহমুদ হাবিব জামানসহ কোম্পানীর নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের সুধীজনরা অংশ গ্রহন করেন।

ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা প্রদানের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে দাবী পরিশোধ, কর্পোরেট সুশাসন পরিপালন ও বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথিসহ সকলে উৎসব ও ফটোসেশন করা হয়। এছাড়া ৫ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তরসহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে, যা কোম্পানীর ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT