ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে দিকনির্দেশনা ভিত্তিক সাইনবোর্ড বসিয়ে প্রশংসিত যুবদল নেতা হাফিজুল বাবু

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
ad003
রাজধানীতে কেউ নতুন এলাকায় গেলে রোড নম্বর বা বাসা নম্বর খুঁজে নিতে ভোগান্তিতে পড়ে। সেই ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছেন রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম বাবু।

মোঃ হাফিজুল ইসলাম বাবু নিজ উদ্যোগে থানার চার নম্বর ওয়ার্ডে প্রায় প্রতিটি সড়কের প্রবেশমুখে সাইনবোর্ড স্থাপন করেছেন। সাইনবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট রোড নম্বর এবং ওই রোডে কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত বাসা রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের মানুষও সহজেই নির্দিষ্ট ঠিকানা খুঁজে পাচ্ছেন।

স্থানীয়রা জানান, রাজধানী ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আগে একটি বাসা খুঁজতে পথচারী বা দোকানিদের কাছে বারবার জানতে হতো। সাইনবোর্ড দেখে সহজেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। এতে সময় যেমন বাঁচছে, তেমনি কমেছে দুর্ভোগও। শুধু সাধারণ মানুষই নন, কুরিয়ার কর্মী, রাইড শেয়ারিং চালক, জরুরি সেবাকর্মী এবং অতিথিরাও এই উদ্যোগের সুফল পাচ্ছেন। ঠিকানা খুঁজতে অযথা ঘোরাঘুরি করতে হচ্ছে না। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

স্থানীয়দের প্রত্যাশা, কাফরুলের ৪ নং ওয়ার্ডে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ সফল হওয়ায় রাজধানীর অন্যান্য এলাকাতেও একই ধরনের রোডভিত্তিক সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হলে ঢাকা শহরে ঠিকানা খুঁজে পাওয়া আরও সহজ হবে এবং নগরসেবার মানও উন্নত হবে।

হাফিজুল ইসলাম বাবুর এই উদ্যোগের কারণে ইতোমধ্যেই এলাকাজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে নাগরিক সেবার একটি কার্যকর ও বাস্তবধর্মী উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, নগর ব্যবস্থাপনায় ছোট ছোট এমন উদ্যোগই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT